আলঝেইমার রোগ
পরিবারের সদস্যদের নাম ভুলে যাওয়া বা প্রায়ই চাবি কোথায় রেখেছেন মনে করতে না পারা কেবল সাধারণ ভুলে যাওয়া নয়, এটি আলঝেইমার রোগের লক্ষণ হতে পারে। আলঝেইমার রোগ বয়স্কদের মধ্যে ডিমেনশিয়ার অন্যতম কারণ, যার প্রধান লক্ষণ হল ধীরে ধীরে মেমরি লস বা স্মৃতিভ্রংশ। আলঝেইমার রোগে আক্রান্ত ব্যক্তিরা নতুন কিছু মনে রাখার বা সাম্প্রতিক তথ্য মনে করার ক্ষেত্রে সমস্যায় পড়েন। এছাড়াও তাদের চিন্তাভাবনা ও বিচার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে।
আলঝেইমার রোগের কারণ
আলঝেইমার রোগের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। জেনেটিক্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই রোগে। মূলত মস্তিষ্কের কোষগুলোর ক্ষতি এবং ধ্বংসের ফলে আলঝেইমার রোগ প্রগতি লাভ করে। এ রোগে আক্রান্ত হওয়ার কিছু ঝুঁকিপূর্ণ কারণগুলোর মধ্যে রয়েছে বয়স বৃদ্ধির পাশাপাশি মাথায় আঘাত, পারিবারিক ইতিহাস এবং উচ্চ রক্তচাপ।
আলঝেইমার রোগের লক্ষণ
আলঝেইমার রোগে প্রাথমিকভাবে স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ দেখা দেয় এবং রোগের অগ্রগতির সাথে দীর্ঘমেয়াদি স্মৃতি লোপ পেতে থাকে। রোগীরা নতুন তথ্য শিখতে ও স্মরণ করতে সমস্যা অনুভব করেন, কথোপকথনের সময় উপযুক্ত শব্দ খুঁজে পান না বা কথার মাঝে ভুলে যান। তারা পরিচিত স্থান বা পরিচিত ব্যক্তির নাম ভুলে যান। রোগের গুরুতর পর্যায়ে রোগী স্নান, পোশাক পরা, খাওয়া বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মতো কাজগুলিও ভুলে যান। এ রোগে আরও থাকে মনোভাব পরিবর্তন, বিষণ্নতা, মেজাজ খিটখিটে হওয়া, আক্রমণাত্মক আচরণ এবং সামাজিক দূরত্ব।
১। শুরুতে: স্বল্পমেয়াদি স্মৃতি হ্রাস, যেমন সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া।
২। মাঝারি পর্যায়ে: দৈনন্দিন কাজের অনুপযোগী হয়ে পড়া, পরিচিতদের চেনা না।
৩। শেষ পর্যায়ে: নিজের নাম ভুলে যাওয়া, আত্ম-পরিচর্যার অভাব এবং কথোপকথন, চিন্তাভাবনা বা বোঝাপড়ার ক্ষমতা হারানো।
আলঝেইমার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার সুবিধা
আলঝেইমার রোগের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক ওষুধ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি, যা কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ এবং কার্যকর চিকিৎসা প্রদান করে। যদিও এই ওষুধগুলো মস্তিষ্কের ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরুদ্ধার করতে পারে না, তবে এটি রোগের অগ্রগতিকে ধীর করতে এবং মস্তিষ্কের কোষের আরও ক্ষতি রোধ করতে সহায়ক হতে পারে।
আলঝেইমার রোগের হোমিওপ্যাথিক ওষুধ
১. মারাত্মক ভুলে যাওয়ার জন্য: অ্যানাকার্ডিয়াম এবং অ্যালুমিনা এই ওষুধগুলো ভুলে যাওয়ার জন্য উপকারী। অ্যানাকার্ডিয়াম ব্যবহারে রোগীর হঠাৎ নাম ভুলে যাওয়া ও স্মৃতিভ্রংশ কমে আসে। অ্যালুমিনা ব্যবহারে রোগীর বিচার ক্ষমতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের মেঘাচ্ছন্নতা দূর হয়।
২. স্বল্পমেয়াদি স্মৃতি লোপের জন্য: কানাবিস ইন্ডিকা একটি জনপ্রিয় ওষুধ, যেখানে রোগী সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা বা কাজ ভুলে যায়। কথোপকথনের সময় মাঝপথে কথা ভুলে যাওয়া, ভুল শব্দ ব্যবহার এবং দ্রুত স্মৃতিভ্রংশ এই রোগীদের মধ্যে দেখা যায়।
৩. পরিচিত ব্যক্তিদের নাম ভুলে যাওয়া: মেডোরিনাম এমন ব্যক্তিদের জন্য কার্যকর, যারা পরিচিত স্থান বা পরিচিত ব্যক্তিদের নাম ভুলে যান এবং কথোপকথনের সময় বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন।
৪. পড়া ও লেখার সমস্যা: লাক ক্যানিনাম এবং নাক্স মস্কাটা স্মৃতিশক্তি দুর্বলতায় পাঠ্য ও লেখার সমস্যা দূর করে। এই ওষুধগুলো ব্যবহারকারী ভুল শব্দ ব্যবহার করা, বানান ভুল করা, পড়ার সময় মনোযোগ দিতে সমস্যা অনুভব করে।
৫. বিষণ্নতা এবং আবেগজনিত ভারসাম্যহীনতার জন্য: ইগ্নেশিয়া, ক্যালি ফস এবং অরাম মেট বিষণ্নতার জন্য ব্যবহৃত হয়। ইগ্নেশিয়া বিষণ্নতার লক্ষণ হিসেবে মনমরা ভাব, একা থাকার ইচ্ছা দূর করে। ক্যালি ফস রোগীদের ক্লান্তি ও বিষণ্নতা দূর করে, আর অরাম মেট ব্যবহারে আত্মবিশ্বাস ফিরে আসে এবং মানসিক ভারসাম্য বজায় থাকে।
হোমিওপ্যাথিক চিকিৎসার সম্ভাব্য উপকারিতা:
১. মানসিক চাপ কমানো: রোগীদের মানসিক চাপ হ্রাস এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ২. স্মৃতিশক্তির উন্নতি: প্রাথমিক পর্যায়ে স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। ৩. দৈনন্দিন জীবনে সহায়তা: দৈনন্দিন জীবনের কাজ সহজ করতে রোগীকে মানসিক স্থিতিশীলতা প্রদান।
হোমিওপ্যাথিক চিকিৎসা আলঝেইমারের জন্য একটি সহায়ক চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত, যা মানসিক ভারসাম্য বজায় রাখতে এবং রোগীকে দৈনন্দিন কাজ সম্পাদনে সহায়ক হতে পারে।