স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। এ বছর Bachelor of Unani Medicine and Surgery (BUMS), Bachelor of Ayurvedic Medicine and Surgery (BAMS) এবং Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS) কোর্সসমূহে ভর্তির জন্য এক ঘণ্টার লিখিত এমসিকিউ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের ২০২১ বা ২০২২ সালে এসএসসি এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি পাস করতে হবে।
উভয় পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে এবং কোনো একটিতে ৩.৫০-এর নিচে হলে আবেদনযোগ্য হবেন না।
উপজাতীয় প্রার্থীদের জন্য জিপিএ মোট ৭.০০ এবং এককভাবে ৩.০০-এর নিচে না হওয়া আবশ্যক।
জীববিজ্ঞানে (Biology) অবশ্যই এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি:
অনলাইনে আবেদন শুরু: ১ জুন ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৫
ফি জমার শেষ তারিখ: ১৮ জুন ২০২৫ রাত ১১:৫৯ মিনিট
প্রবেশপত্র ডাউনলোড: ২৫ জুন থেকে ২৬ জুন ২০২৫
ভর্তি পরীক্ষা: ২৭ জুন ২০২৫
পরীক্ষা পদ্ধতি:
১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২০, পদার্থ ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১০।
লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বিবেচিত হবেন।
নম্বর মূল্যায়ন:
এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে সর্বমোট ১০০ নম্বর:
এসএসসি জিপিএ × ১০ = ৫০
এইচএসসি জিপিএ × ১০ = ৫০
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে এসব নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।
বিশেষ নির্দেশনা:
আবেদন ফি ১০০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
বিদেশি শিক্ষার্থীদের জিপিএ রূপান্তরের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে Equivalence Certificate সংগ্রহ করতে হবে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে DHMS ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে।
আবেদন ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://dgme.teletalk.com.bd, www.dgme.gov.bd এবং www.dghs.gov.bd ওয়েবসাইটে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
