ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি ছাড়াও আরও যা ক্ষতিকরডায়াবেটিস

আমরা অনেকে মনে করি শর্করা বৃদ্ধির পেছনে মিষ্টি খাবার দায়ী। যে কারণে স্বাস্থ্যের কথা ভেবে আমরা মিষ্টি খাবার খাওয়া বাদ দিই। কারণ চিনি সরাসরি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে। তবে শুধু মিষ্টিই এ সমস্যার জন্য দায়ী নয়। অনেক সময় অন্যান্য খাবারও রক্তের সুগার বাড়াতে পারে।

কোন খাবারগুলো থেকে রক্তের শর্করা বাড়তে পারে সে ব্যাপারে আলোচনা করা হলো—

ফলের জুস: ফলেই প্রাকৃতিক চিনি থাকে। কিন্তু জুসে ফাইবার থাকে না, ফলে ফ্রুক্টোজ দ্রুত রক্তে শোষিত হয় এবং সুগার বৃদ্ধি পায়।

মধু ও গুড়: চিনি বাদ দিয়ে অনেকেই মধু বা গুড় খায়। তবে এগুলোর মূল উপাদানও গ্লুকোজ ও ফ্রুক্টোজ। তাই এগুলোও রক্তের সুগার বাড়াতে পারে, যদিও চিনির তুলনায় সামান্য কম।

সাদা চাল: সাদা চালের রিফাইন্ড কার্বোহাইড্রেট শরীরে প্রবেশের পর দ্রুত গ্লুকোজে পরিণত হয়। ফলে রক্তে শর্করার মাত্রা তীব্রভাবে বেড়ে যেতে পারে।

সস: কেচাপ, মেয়োনিজ বা অন্যান্য সসে প্রিজারভেটিভ থাকে এবং চিনি থাকে বেশি।

স্টার্চযুক্ত সবজি: আলু বা অন্যান্য স্টার্চযুক্ত সবজিতে শ্বেতসারের পরিমাণ বেশি। এগুলোও রক্তের শর্করা দ্রুত বাড়াতে পারে।

তাই এগুলো নিয়মিত খাওয়া থেকে বিরত থাকা ভালো।